Saturday, April 4, 2026

গণনা ভুল হলে কাজ ছাড়ার ঘোষণা, বিজেপি নেতাদের চ্যালেঞ্জ পিকের

Date:

Share post:

টুইট ছাড়বেন বলার 24 ঘণ্টার মধ্যেই কাজ ছেড়ে দেবেন বলেও জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor), অবশ্য যদি তাঁর গণনা হয় তাহলে। আর একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতৃত্বের দিকে। সোমবার, প্রশান্ত কিশোরের একটি টুইট ঘিরে বিতর্ক শুরু হয়। সেখানে পিকে দাবি করেন, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যা পেরোতে পারবে না৷ তাঁর কথা না মিললে টুইট করাই ছেড়ে দেবেন বলে জানান তিনি৷

প্ৰশান্ত কিশোর অভিযোগ, “বিজেপির (Bjp) সমর্থনকারী একশ্রেণির সংবাদমাধ্যম হাইপ তৈরি করছে। কিন্তু বাস্তবে বাংলায় বিজেপি দুই অঙ্কের আসন পেরতে হিমশিম খাবে”। বিজেপি এর থেকে ভাল ফল করলে তিনি টুইট করাই ছেডে় দেবেন বলেও দাবি করেন পিকে।

আরও পড়ুন – বাংলায় বিজেপি দু’অঙ্ক পার করতে পারবে না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর

এই মন্তব্য ঘিরে প্রশান্ত কিশোরের সমালোচনায় নেমে পড়েন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Bijaybargya), বাবুল সুপ্রিয়(Babul Supriya), দিলীপ ঘোষরা(Dilip Ghosh)। কটাক্ষ করেন তাঁকে।

এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে প্রশান্ত কিশোর প্রশ্ন করেন, “আমার কথা যদি মিলে যায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষরা রাজনীতি ছেড়ে দেবেন? আমি অন রেকর্ড বলেছি আমার গণণা যদি ভুল হলে আমি কাজ ছেড়ে দেব”।

পিকের এই আত্মবিশ্বাসী মন্তব্যের পরে তা নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। তাঁর এই চ্যালেঞ্জ তৃণমূল শিবিরে শাস্তি দিচ্ছে। তবে, বিজেপি এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। টুইটার ছেড়ে দেওয়ার পরেরদিনই কাজ ছেড়ে দেওয়ার কথা বলে পিকে যে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তা মানছেন সকলে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...