Friday, April 10, 2026

প্রশাসকের পদ থেকে সৌমেন্দু- অপসারণ কেন ? আজ হাইকোর্টে জানাবে রাজ্য

Date:

Share post:

কেন, কোন কারণে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary) সরানো হয়েছে, আজ বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) তা জানাতে হবে রাজ্য সরকারকে৷

আরও পড়ুন : কাঁথি পুরসভা মামলায় হাইকোর্টে প্রাথমিক ধাক্কা সৌমেন্দুর

পুর দফতরের অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সৌমেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজ্যের কাছে এই তথ্য চেয়েছেন বিচারপতি অরিন্দম সিনহা। বুধবার মামলার শুনানিতে এই প্রশ্নের দিতে হবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে।

সৌমেন্দুর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে ওই পদ থেকে সরানো হয়েছে। বলেছেন, সরকার নিজের খেয়ালখুশি মতো কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে না। ভোট বকেয়া থাকলে পুর পরিষেবা স্বাভাবিক রাখতে নিয়ম মেনে প্রশাসক বসানো হয়৷ কাঁথি (Kanthi) পুরসভার প্রশাসক হিসেবে সৌমেন্দুকে নিয়োগ করা হয়েছিলো। অথচ স্রেফ রাজনৈতিক কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল। কেন এই অপসারণ, বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করেনি রাজ্য সরকার৷ এর পরই বিচারপতি অরিন্দম সিনহা জানতে চান, অপসারণের কারণ কী দেখানো হয়েছে৷

Advt

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...