Tuesday, June 23, 2026

পুলিশের টিকাকরণ কর্মসূচিতে প্রথম টিকা নিলেন অনুজ শর্মা

Date:

Share post:

রাজ্যে পুলিশ (West Bengal Police) কর্মীদের করোনা (Corona) টিকাকরণের (Vaccine) সবচেয়ে প্রথম টিকা নিলেন সদ্য প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma)। আজ, সোমবার কলকাতা পুলিশ হাসপাতালে (Kolkata Police Hospital) হয় এই টিকাকরণ কর্মসূচি হয়। সেখানেই প্রথম টিকা নেন বিদায়ী পুলিশ কমিশনার। তারপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নতুন পুলিশ কমিশনার (Police Commissioner) সৌমেন মিত্রকে (Soumen Mitra)। ভোটের মুখেই দায়িত্ব নিয়ে সৌমেন মিত্র জানান, সাইবার ক্রাইমের উপর বিশেষভাবে নজর দেবেন তিনি।

উল্লেখ্য, করোনার সময় একেবারে প্রথম সারিতে থেকে কাজ করেছিলেন অনুজ শর্মা। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে প্রায় প্রতিদিনই রাস্তায় নামতে দেখা গিয়েছিল তাঁকে। অনুজ শর্মাও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে সুস্থ হয়ে ওঠেন। এদিন পুলিশের টিকাকরণ কর্মসূচিতে অনুজ শর্মা ছাড়াও রাজ্য পুলিশের আরও ১০৪ জন অধিকাররিক ও কর্মী টিকা নেন।

আরও পড়ুন-তিন লক্ষাধিক কর্মসংস্থানের প্রতিশ্রুতি, ভোটের মুখে চমক দিলেন মুখ্যমন্ত্রী

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...