Tuesday, June 9, 2026

‘আন্দোলন বন্ধ করুন’, কৃষকদের কাছে আলোচনায় সমস্যা মেটানোর আর্জি প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সংসদে রাষ্ট্রপতির ভাষণের(president speech) ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে সোমবার কৃষি আন্দোলন নিয়ে বিরোধীদের তোপ দাগার পাশাপাশি এই আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বলেন কৃষি আইন(Farm Law) অত্যন্ত ভালো একটি আইন। এবং এই আইন লাগু করার এটাই সঠিক সময়। আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের আন্দোলন বন্ধ করার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনকারীদের বুঝিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আমরা একসাথে চলি। যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। কাউকে না কাউকে এটা করতেই হতো। আমি করেছি। তাই গালমন্দ আমার দিকেই আসছে, আসুক। দেশের কৃষিমন্ত্রী লাগাতার কাজ করে চলেছেন। সমস্যা সামলে কৃষি ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব রকম ভাবে চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকরা আন্দোলন করছেন। অবশ্যই এটা তাদের অধিকার কিন্তু ওখানে বয়স্ক মানুষরা বসে রয়েছে যা কখনই ভাল কথা নয়। তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমরা একসাথে বসে কথা বলবো। আমি বারবার বলছি আমরা সবাই মিলে বসে কথা বলতে প্রস্তুত রয়েছি। আজ লোকতন্ত্রের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাদের।’ পাশাপাশি কৃষকদের আশ্বস্ত করে তিনি আরো বলেন ‘এমএসপি ছিল, এমএসপি আছে, এমএসপি থাকবে। এ বিষয়ে কোনো রকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়।’

আরও পড়ুন:বিরোধীরা ঠাট্টা করলেও ‘করোনা যুদ্ধে’ বিশ্বের ভরসা ভারত: রাজ্যসভায় প্রধানমন্ত্রী

পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের বোঝা উচিত চাষের ক্ষেতে সবুজ বিপ্লব কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমাদের অন্তত একবার দেখা উচিত কৃষি ক্ষেত্রে এই সিদ্ধান্তে পরিবর্তন আসে কিনা। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তা ঠিক করা হবে। কোনওরকম আলগা বাঁধন থাকলে অবশ্যই তা শক্ত করা হবে। আমি আপনাদের ভরসা দিচ্ছি দেশের মণ্ডিগুলি আরো আধুনিক হবে।’ তিনি আরো জানান, ‘ভালো কিছু লক্ষ্যের উদ্দেশে কোন আইন আনা হলেও, কিছুদিন পর সেই আইনে ফের পরিবর্তন আনা হয় তার ভুল ত্রুটি গুলি খুঁজে বের করে। সেই কারণে ভালো কিছু করার জন্য ভালো পরামর্শ ও ভালো পরিবর্তনের মাধ্যমে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে।’

Advt

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...