Saturday, June 27, 2026

অমিত শাহের কর্মসূচি এবার কলকাতায়, মঙ্গলে উত্তরে, বুধে ভবানীপুরে রোড-শো, সভা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কর্মসূচি এবার কলকাতায়৷ আগামী বুধবার দক্ষিণ কলকাতায় রোড-শো এবং সমাবেশ (Road show & Rally) করার কথা শাহের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আগামী ৭ মার্চ বিজেপি-র ব্রিগেড সমাবেশে (Brigade Rally) হাজির থাকবেন । ৭ তারিখের আগেই দু’দিনের সফরে বাংলায় আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, এবারের সফর মূলত কলকাতাকেন্দ্রিক৷ উত্তর ও দক্ষিণ কলকাতায় দু’টি জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷

‘বাংলা-দখল’ই এবারের নির্বাচনে বিজেপি-র মূল লক্ষ্য৷ সেই তাগিদেই ৭ তারিখের ব্রিগেড সমাবেশ। বঙ্গ-বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ওই সমাবেশকে ঐতিহাসিক করে তুলতেই হবে। লোক জমায়েতে নতুন রেকর্ড গড়তে হবে৷

ওদিকে অমিত শাহ ফের রাজ্যে আসছেন মঙ্গলবার। আজ, শুক্রবার রাতেই নামখনা থেকে শুরু হওয়া ‘পরিবর্তন যাত্রা’ কলকাতায় ঢুকবে৷ মঙ্গলবার শাহের কর্মসূচি উত্তর কলকাতায়। কলকাতা অঞ্চলের ‘পরিবর্তন যাত্রা’ শেষ হবে উত্তর কলকাতায়৷ সেদিন একটি জনসভা করবেন শাহ।
পরের দিন, বুধবার, দক্ষিণ কলকাতায় রোড-শো এবং সমাবেশ করবেন অমিত শাহ। জানা গিয়েছে, দক্ষিণে শাহি- সভা হবে হাজরা মোড়ে। তার আগে ভবানীপুরে হবে রোড-শো।

ওদিকে, বিজেপি সূত্রে খবর, বিভিন্ন রাজনৈতিক দলের আরও কয়েক জন ‘বড়’ নেতা গেরুয়া শিবিরে যোগ দেবেন। টলিউডের কয়েক জন অভিনেতা, অভিনেত্রীও নাম লেখাবেন পদ্ম-শিবিরে৷ অমিত শাহের এইবারের সফরেই হবে ভোটের আগের শেষ যোগদান পর্ব৷

আরও পড়ুন:বাংলায় ‘আসল পরিবর্তন’ আনতে স্কুটি -যাত্রা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...