Wednesday, February 18, 2026

‘ধর্ষণে শীর্ষে আমেদাবাদ ও উত্তরপ্রদেশ’, নারী দিবসে মোদি-শাহকে স্মরণ করালেন মমতা

Date:

Share post:

‘মহিলাদের অসম্মান কোনওভাবেই সহ্য করব না। নারীদের অধিকার রক্ষা আমাদের প্রথম দায়িত্ব।’ আন্তর্জাতিক নারী দিবসে(international women day) এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন, গোটা দেশে ধর্ষণের মধ্যে শীর্ষে মোদি-শাহের রাজ্য গুজরাটের(Gujarat) আহমেদাবাদে এবং বিজেপি শাসিত যোগীর উত্তর প্রদেশ(Uttar Pradesh)।

রবিবার ব্রিগেডে বিজেপির জনসভা থেকে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই প্রত্যুত্তরে সোমবার আন্তর্জাতিক নারী দিবসে চাঁচাছোলা ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণও শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মেয়েরাই দেশ গড়েছে, বিশ্ব গড়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, যে তাজ্জব হতে হয়। গোটা পৃথিবীতে এমনটা দেখা যায় না।’ এরপরই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। কিন্তু বাংলার মেয়েরা রাতদিন সব সময় সুরক্ষিত।’ পাল্টা বিজেপি শাসিত রাজ্য গুলিতেই যে মহিলা ঘটিত অপরাধ বেশি তার প্রমাণ তুলে ধরে তিনি বলেন, ‘মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ।’ পাশাপাশি রবিবারের ব্রিগেড জনসমাবেশকে কটাক্ষ করে মমতা বলেন, ‘কাল ব্রিগেডকে বিগ্রেড করে ছেড়েছেন। টাকা দিয়ে সব হয় না।’

সোমবার আন্তর্জাতিক নারী দিবসের দিন শহরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজস্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ছিল তৃণমূলের বিশাল পদযাত্রা। পদযাত্রা শেষ হওয়ার পর ডোরিনা ক্রসিংয়ে এক জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘বিনা পয়সায় আমরা চাল দিচ্ছি, ফোটাতে লাগছে ৯০০ টাকার গ্যাস। কিছু দরকার নেই, প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন। প্রধানমন্ত্রী আপনার ধ্বংসের কথা শুনতে চাই না।’

আরও পড়ুন:নারী দিবসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মহিলা ব্রিগেডসহ মমতা

পাশাপাশি রাজ্যে আমফান ও করোনা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মোদিকে তোপ দেগে তিনি আরও বলেন, ‘আমফানের সময় রাত জেগে নবান্নে বসে কাজ করেছি আমি। করোনার সময় রাস্তায় আমি নেমেছি। আপনি ভার্চুয়াল করে কাজ সেরেছেন।’ উল্লেখ্য, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় ছিল নারী শক্তির জয় গান। মুখ্যমন্ত্রীর পাশাপাশি পদযাত্রার সামনের সারিতে ছিলেন, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, মানালি, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র, কৌশানী ও আরও অনেক তারকা। পাশাপাশি ছিলেন তৃণমূল সাংসদ মিমি ও নুসরত জাহান।

Advt

spot_img

Related articles

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে...

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল...

পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টির নিরিখে এক বড়সড় পদক্ষেপ করল শিক্ষা দফতর। এবার মিড ডে মিলের পাতে নিয়মিত বরাদ্দের বাইরেও...

বিরোধীদের ‘দিশাহীন’ তকমা ফিরহাদের, উন্নয়নের খতিয়ান পেশ করে পাশ পুরবাজেট

কলকাতা কোনও বিভাজনের শহর নয়, বরং এই শহর সব ধর্মের মানুষের। পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এই বার্তাই...