Sunday, April 5, 2026

শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে মৃত ৪, আত্মরক্ষার্থে প্রত্যাঘাত: দাবি কমিশনের

Date:

Share post:

শীতলকুচি বিধানসভার(Shitalkuci assembly) জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের ৫/১২৬নং বুথে কেন্দ্রীয় বাহিনীর(Central Force) গুলিতে মৃত্যু হল চারজনের। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের(TMC) তরফে। অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির(BJP) হয়ে দালালি করছে।

জানা গিয়েছে, চতুর্থ দফার নির্বাচন চলাকালীন শীতলকুচি বিধানসভার জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের ৫/১২৬নং বুথে অশান্তির পরিবেশ তৈরি হয়। অভিযোগ ওঠে বিজেপি এই ধরণের অশান্তির পরিবেশ তৈরি করে। ঠিক সেই সময় নির্বিচারে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় ৩ জনের। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের বাড়ির সদস্যরা। ঘটনার জেরে ভোটগ্রহণ বন্ধ রয়েছে ওই বুথে। পাশাপাশি, মৃতরা তৃণমূলের সমর্থক বলে দাবি করে তৃণমূলের তরফে জানান হয়েছে, ‘কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে দালালি করছে।’

আরও পড়ুন:প্রবল বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, গাড়ি ভাঙার অভিযোগ

অন্যদিকে, এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর কথা স্বীকার করে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। জানানো হয়েছে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির ঘটনার পর কমিশনের তরফে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে রিপোর্ট তলব করা হয়। কমিশনকে বিবেক দুবের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে, ঘটনার সময় ৩০০ থেকে ৪০০ লোক ঘিরে ধরে। ঘিরে ধরা হয় নিরাপত্তা বাহিনীকে। এহেন পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য বাহিনিকে গুলি চালাতে হয়েছে।

Advt

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...