Sunday, April 5, 2026

আরও কঠিন হতে চলেছে আইপিএলের জৈব সুরক্ষা বলয়, জানাল বিসিসিআই

Date:

Share post:

আরও কঠিন হতে চলেছে আইপিএলের( ipl) জৈব সুরক্ষা বলয়। বুধবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের ( bcci) পক্ষ থেকে। করোনার কারণে এমন  সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।ফলে আইপিএলে থাকা ক্রিকেটারদের জীবন হতে চলেছে আরও কঠিন।

এদিন বোর্ডের তরফ থেকে জানান হয়,” দুদিন অন্তর অন্তর  ক্রিকেটারদের কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে পাঁচদিন অন্তর অন্তর করা হত ক্রিকেটারদের করোনা টেস্ট। এছাড়াও  বলয়ের মধ্যে থাকা কোনও ব্যক্তি বাইরে থেকে খাবার আনাতে পারবেন না। আইপিএলয়ের শুরুর দিকে বাইরে থেকে আনা খাবার ক্রিকেটাররা খেলেও, এবার এই সুবিধা তুলে নেওয়া হচ্ছে। জৈব বলয়ে সুরক্ষা ও সাবধানতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।”

ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। তাই এই ব‍্যবস্থা নিতে চলেছে বিসিসিআই। এছাড়াও করোনার আতঙ্কে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নাম সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। এরকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য এমন ব্যবস্থা নিচ্ছে বোর্ড।

আরও পড়ুন:অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এল শ্রী সিমেন্ট

Advt

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...