Wednesday, April 1, 2026

সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে দেশদ্রোহের মামলা খারিজ সুপ্রিম কোর্টে2

Date:

Share post:

‘প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে’।

এই মন্তব্য করেই বিশিষ্ট সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে রুজু করা দেশদ্রোহের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত বলেছে, ১৯৬২ সালে সুপ্রিম কোর্ট এক রায় বলেছে দেশদ্রোহের মামলায় প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

২০২০ সালে দিল্লিতে এক সংঘর্ষের ঘটনা নিয়ে টিভিতে অনুষ্ঠান করায় সাংবাদিক বিনোদ দুয়া’র বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে মামলা করেন এক বিজেপি নেতা। ওই নেতার অভিযোগ ছিলো, তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে মানহানি করা হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ এনেও দুয়ার বিরুদ্ধে FIR করা হয়। এর পরেই সুপ্রিম কোর্টে পা রাখেন বিনোদ দুয়া। শীর্ষ আদালত বিজেপি নেতার করা মামলাই খারিজ করে দিয়েছে। এদিন বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি বিনীত সরনের বেঞ্চ জানিয়েছে,
“দেশদ্রোহের মামলায় ১৯৬২ সালের রায় অনুযায়ী প্রত্যেক সাংবাদিকের অধিকার রয়েছে সুরক্ষা পাওয়ার। সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’’ বিনোদ দুয়া একইসঙ্গে আবেদনে বলেছিলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিক ১০ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে এমন কারও বিরুদ্ধে কোনও FIR করা যাবে না। দুয়ার এই আবেদন অবশ্য খারিজ করেছে আদালত।

প্রসঙ্গত, ১৯৬২ সালের ওই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিলো, সরকারের কড়া সমালোচনা করার অর্থ, সরকারকে উন্নতির পথ দেখানো। এতে আইন ভাঙা হয় না। সেই নির্দেশের কথাই এদিন উল্লেখ করেছেন বিচারপতিরা।

Advt

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...