Sunday, June 21, 2026

স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী কোভিড সংক্রমণের গ্রাফ, কমছে মৃত্যুও

Date:

Share post:

স্বস্তি দিয়ে রাজ্যে ৩ হাজারের নিচে নামল করোনা সংক্রমণ। সেই  সঙ্গে কমেছে মৃত্যুও। তবে সংক্রমণ কমলেও বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। যা নিয়ে চিন্তায় প্রশাসন। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রোগীর সংখ্যা, ২ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ১২২ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে  ৫৫ হাজার ৩৬৭ জনের। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৭৮৮ জন। তবে এখনও সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৮৭ জন।  গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ২৬৫ জন। যা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে চিন্তা। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ২৪০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী।

 

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...