Saturday, March 28, 2026

শুভেন্দু হানায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘটনার মূল অভিযুক্ত ভুয়ো IAS দেবাঞ্জন দেব-কে। এই অবস্থায় শুক্রবার হঠাৎ স্বাস্থ্যভবনে হাজির হন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ তথা চিকিৎসক সুভাষ সরকার, তারকা বিধায়ক হিরণ সহ আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। স্মারকলিপি জমা দিয়ে পূর্ণাঙ্গ তদন্তের হুঁশিয়ারিও দেন তিনি।

ভবিষ্যতে বিরোধী শিবির হঠাৎ বিক্ষোভ করলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় সে কথা মাথায় রেখেই ঢেলে সাজানো হলো সল্টলেক স্বাস্থ্য ভবনের নিরাপত্তা। জোরকদমে শুরু হল স্বাস্থ্যভবনের নিরাপত্তা আঁটোসাঁটো করার কাজ। শুরু হল ব্যারিকেড দেওয়ার কাজও।

সূত্রের খবর ইতিমধ্যেই বাইরে মূল গেট এবং স্বাস্থ্য ভবনের বিল্ডিংয়ের ঢোকার আগে ব্যারিকেড করা হয়েছে। স্বাস্থ্য ভবনের মূল বিল্ডিংয়ের মুখেও থাকছে ব্যারিকেড। গোটা স্বাস্থ্য ভবন চত্বরে মোতায়েন রাখা হচ্ছে প্রচুর বেসরকারি নিরাপত্তা রক্ষী। এছাড়াও যোগাযোগ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটে। সেখান থেকেও বাড়তি পুলিশ বাহিনী এনে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিনা অনুমতিতে এখন থেকে স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হবে না। আগে থেকে অ্যাপয়নেমেন্ট নিয়ে রাখতে হবে। তবেই স্বাস্থ্য ভবনে প্রবেশের ছাড়পত্র মিলবে।

আরও পড়ুন- রবিবার থেকে টানা ৭ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, ফের ধস ও জল জমার আশঙ্কা!

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...