Saturday, April 4, 2026

বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি নিয়ে বিজেপির সুরেই প্রতিবাদ বিকাশ ভট্টাচার্যের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছে রাজ্য বার কাউন্সিল৷ আর এই চিঠির বিরোধিতায় বিজেপির সুরে প্রতিবাদ জানালেন সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য৷

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিকাশ ভট্টাচার্য বলেছেন, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখার কোনও এক্তিয়ার রাজ্য বার কাউন্সিলের নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিকাশ ভট্টাচার্য অনুরোধ করেছেন, এই চিঠি লেখার জন্য এখনই রাজ্য বার কাউন্সিলর চেয়ারম্যান অশোক দেবের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট৷

বিকাশের এই পোস্ট এবং দাবি নিয়ে পাল্টা সরব হয়েছেন আইনজীবীদের একাংশ৷ তাঁদের বক্তব্য, “বাংলায় যে রাম-বাম জোট চলছে, তা এবার স্পষ্ট হয়েছে৷ বিকাশ ভট্টাচার্য তথা সিপিএমের মুখোশ খুলে গেলো৷ সিপিএম যে এ রাজ্যে বিজেপির দালালি করছে তা আরও একবার সামনে এলো৷ যে কথা বিজেপি বলছে, সে কথাই শোনা যাচ্ছে বাম সাংসদের গলায়৷”
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী অশোক দেব। চিঠিতে তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে৷ একাধিক মামলায় তাঁর কিছু সিদ্ধান্ত ক্ষুন্ন করছে হাইকোর্টের মর্যাদা৷ তাই তাঁকে অপসারণের দাবি জানাচ্ছে বার কাউন্সিল। এ প্রসঙ্গে নারদ মামলা, নন্দীগ্রাম-পুণর্গণনা মামলার উল্লেখও করেছেন তিনি।

এরপরই রাজ্যের বার কাউন্সিলের এই পদক্ষেপের বিরোধিতায় নেমেছেন কংগ্রেসের সমর্থনে সিপিএম সাংসদ হওয়া বিকাশ ভট্টাচার্য। বিকাশের বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এ ধরনের কোনও চিঠি লেখার এক্তিয়ার নেই বার কাউন্সিলের চেয়ারম্যানের৷ দেশের প্রধান বিচারপতির কাছে বিকাশ ভট্টাচার্যের অনুরোধ, অশোক দেবের বিরুদ্ধে যেন সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা করা হয় সুপ্রিম কোর্টের তরফে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...