Saturday, April 4, 2026

মেহতা ও ধনকড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল

Date:

Share post:

দেশের সলিসিটর জেলারেল তুষার মেহতা (Tusar Mehta) এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে যাবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে এই দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানানো হবে।

সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সারদা ও নারদ মামলার তদন্ত করছে সিবিআই। ওই দুই মামলায় সিবিআইয়ের তরফে আইনজীবী এসজি তুষার মেহতা। দুই মামলাতেই অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সিবিআই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ঘটনায় তদন্তকারী সংস্থা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও মর্যাদা নষ্ট হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এই বিষয়ে টুইট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠকের জল্পনা খারিজ করেছেন শ্রীযুক্ত মেহতা। অধিকারী মহাশয় থাকাকালীন তাঁর বাড়ির নজরদারি ক্যামেরার ফুটেজ প্রকাশ করলেই তা বিশ্বাসযোগ্য হবে। সর্বোপরি সলিসিটর জেনারেলকে আগাম না জানিয়েই কি তাঁর বাড়িতে চলে গেলেন শ্রীযুক্ত অধিকারী?’ তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, বিনা অ্যাপয়েন্টমেন্টে সিবিআই আইনজীবীর বাড়িতে বসে চা খাচ্ছেন সিবিআই মামলার অভিযুক্ত, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? জানা গিয়েছে, এই গুরুতর অভিযোগ নিয়েই এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বাংলার শাসকদল।

আরও পড়ুন-নাম না করে বিরোধীদের তোপ দেগে ফেসবুক ছাড়লেন বিধায়ক মনোরঞ্জন

সলিসিটর জেলারেলের অপসারণের দাবি তোলার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে নেওয়ার দাবি তুলতে চলেছে তৃণমূল। এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। নতুন সরকার শপথ নেওয়ার দিন থেকেই রাজ্যপাল নির্বাচিত সরকারকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলছে তৃণমূল। দলের বক্তব্য, রাজ্যপাল বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে দিল্লিতে গিয়ে অভিযোগ দাখিল করেছেন। তিনি কার্যত বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন। কিন্তু সম্প্রতি এই সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে জৈন হাওলা কাণ্ডে জগদীপ ধনখড় নামক এক ব্যক্তির নাম সামনে আসায়। তৃণমূলের দাবি, ওই জগদীপ ধনখড় বর্তমান রাজ্যপাল। পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী রাজভবনে, এই ছবি প্রকাশ করেও তৃণমূল জগদীপ ধনখড়ের দিকে আঙুল তুলেছে। এই অবস্থায় তৃণমূলের দাবি, রাজ্যপালকে অপসারণ করা হোক।

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...