Tuesday, June 9, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে ২০ জুলাই প্রস্তুতি ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ইংল‍্যান্ডের ( England ) বিরুদ্ধে নামার আগে তিন দিনের একটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় দল( india team)। কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির দল। বুধবার রাতে এমনটাই জানান হয়। প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহাম যাবে বিরাট বাহিনী। ২০ জুলাই থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

ডারহাম ক্রিকেট বোর্ডের তরফে থেকে এদিন জানানো হয়, “এমিরেটস রিভারসাইডের মাঠে ভারতের এই ম্যাচ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সফরকারী দল নিজেদের তৈরি করার জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে খেলবে। ২০ জুলাই সকাল ১১টা থেকে শুরু হবে এই ম্যাচ। ”

৪ আগস্ট থেকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে একটি প্রস্তুতি ম‍্যাচ খেলার আবেদন করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড আলোচনা শুরু করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। দুটো প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও আপাতত একটি ম্যাচের কথাই জানা গিয়েছে। ২০ থেকে ২২ জুলাই ডারহামে সেই ম্যাচে কাউন্টি খেলা ক্রিকেটারদের নিয়ে তৈরি দলের বিরুদ্ধে খেলবেন বিরাটরা।

এদিকে করোনায় আক্রান্ত ঋষভ পন্থকে বাদ দিয়ে ডারহাম উড়ে যাবে ভারতীয় দল।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত পন্থ, রয়েছেন কোয়ারেন্টাইনে

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...