Saturday, April 11, 2026

১২৫ দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩০ হাজার ৯৩ জন

Date:

Share post:

দেশে ১২৫ দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। যা ১১১ দিনে সর্বনিম্ন। দেশে করোনা অতিমারী পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ১৩০ যা ১১৭ দিনে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪।

আরও পড়ুন-Madhyamik Result 2021 : নম্বর পছন্দ না হলে সুযোগ মিলবে পরীক্ষা দেওয়ার, জানালেন পর্ষদ সভাপতি

এদিকে, পশ্চিমবঙ্গে আসা বিমানযাত্রীদের জন্য এবার বাধ্যতামূলক করা হচ্ছে ডাবল ডোজ কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট অথবা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট। এই নিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।

 

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...