Saturday, June 27, 2026

ডামাডোলের বাজারে হঠাৎ ত্রিপুরায় রাজীব! কিন্তু কেন?

Date:

Share post:

একুশে বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের লক্ষ্য বাঙালি অধ্যুষিত পড়শি রাজ্য ত্রিপুরা। তেইশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদের তাবড় নেতা-মন্ত্রীরা ত্রিপুরার মাটি কামড়ে পড়ে আছেন।

এরই মাঝে হঠাৎ ত্রিপুরায় হাজির রাজ্যের প্রাপ্ত মন্ত্রী তথা দলবদলু নিয়ে বিজেপি নেতা ( যদিও বিজেপির সঙ্গে এখন সেই ঘনিষ্ঠতা নেই বলেই দাবি রাজনৈতিক মহলের) রাজীব বন্দোপাধ্যায়।

অসমর্থিত সূত্রের খবর, আজ শুক্রবার ত্রিপুরায় পা রেখেছেন রাজীব। পুজো দিয়েছেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। কিন্তু এই সময় যখন ত্রিপুরায় বিজেপি-তৃণমূল সংঘাত তুঙ্গে, ঠিক তখনই কেন হঠাৎ ত্রিপুরা গমন রাজীবের? জল্পনা তুঙ্গে!

আরও পড়ুন- এবার পুলিশের জালে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ভুয়ো অফিসার

যদিও রাজীব নিজে কোনও জল্পনাকে আমল দিতে নারাজ। এই সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “রাজনীতি নিয়ে আলোচনা চাই না। একটা সরকার চলছে, মানুষ ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করেছে ত্রিপুরায়। তাঁর মূল্যায়ণ মানুষই করবে। এই সফর ব্যক্তিগত। বহুদিন থেকেই ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবো। তাই এসেছি। এখানে রাজনীতি খুঁজবেন না।”

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...