Sunday, April 5, 2026

বিজেপির যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে বাংলা বঞ্চিত, ক্ষোভ

Date:

Share post:

বিজেপির যুব মোর্চার জাতীয় কর্মসমিতি ঘোষণা হতেই তুমুল ক্ষোভ শুরু। খবর হল এতে বাংলা থেকে মাত্র তিনজনকে নেওয়া হয়েছে। এর মধ্যে অনুপ সাহা একমাত্র বাংলা থেকে। অন্য দুজন, রাজু বিস্তা এবং অনিমেষ বিশ্বাস আসলে বাংলার নন। এদের মধ্যে অনিমেষ বিশ্বাসকে নিয়ে আরেক বিতর্ক। বিজেপির মধ্যেই অভিযোগ, এই অনিমেষ আদৌ বাংলার নন। শিবপ্রকাশের ঘনিষ্ঠ বলে এই নয়ডার বাসিন্দাকে বাংলার কোটায় নেওয়া হয়েছে। কিছুদিন আগে এর বিরুদ্ধে অন্য অভিযোগও উঠেছিল। বিজেপি মহল থেকেই সোমবার সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নানারকম পোস্ট ঘুরছে।

আরও পড়ুন-তালিবানি কবলমুক্ত হয়ে ঘরে ফিরলেন তমাল ভট্টাচার্য, শোনালেন অভিজ্ঞতার কথা

দলের এক যুবনেতা বলেন,” বাংলায় কী নেতার অভাব? আসলে এঁরা বাংলাকে গুরুত্ব দিতেই চান না। এঁরা নিজেদের প্রবাসী স্তাবকদের দিয়ে বাংলায় ছড়ি ঘোরাতে চান।” এদিকে খবর হল বিজেপির রাজ্য কমিটিতেও বেশ কিছু রদবদল আসছে। এনিয়ে আদি বনাম তৎকাল বিজেপির লড়াই ও লবিবাজি তুঙ্গে উঠেছে।

advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...