Saturday, June 27, 2026

আচমকা ধস, চালু হয়েও বন্ধ টয়ট্রেন পরিষেবা

Date:

Share post:

করোনা (Covid) আবহে বন্ধ হয়ে যাওয়া টয়ট্রেন (Toy Train) অনেক আশা নিয়ে যাত্রা শুরু করেছিল। চারদিনের মধ্যেই ফের বিপত্তি। রেল (Rail) লাইনে ধস নেমে বন্ধ হয়ে গেল টয়ট্রেনের যাত্রা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালান যাবে না বলেও রেলের তরফে জানানো হয়েছে। সেইমত রবিবার চলেনি টয়ট্রেন। হতাশ হয়েছেন বহু পর্যটক। শনিবার টয়ট্রেন এনজিপি থেকে দার্জিলিং পৌঁছাতে পারেনি। অপর ট্রেনটিও ফিরতে পারেনি দার্জিলং থেকে এনজিপি। দার্জিলংগামী ট্রেনটিকে গয়াবাড়ি থেকে এনজিপিতে ফেরত আনা হয়।

রেলসূত্রে খবর, মহানদী এবং গয়াবাড়ি স্টশেনের মাঝে ধসের কারণে লাইন ক্ষতিগ্রস্থ হয়। এই কারণেই ট্রেনগুলিকে ফেরানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনীত কউর বেলন, ‘লাইন মেরামতির জন্য আপাতত বন্ধ থাকবে পরিষেবা। তবে জয়রাইড চলবে।’ পাহাড়ে লাগাতার বৃষ্টি চলছে। ফলে স্বাভাবিক ভাবেই পাহাড়ের রংটং, গয়াবাড়ি, তিনধারিয়া সহ বিভিন্ন এলাকায় ধসে বিধ্বস্ত টয় ট্রেন পরিসেবা। রাস্তাঘাট-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে লাগাতার। এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার কারণে রবিবার থেকে আপাততঃ বন্ধ রাখা হলো নতুন ভাবে শুরু করা ভিস্তাডোম এসি কোচ যুক্ত টয় ট্রেন পরিসেবা। এনএফ রেলওয়ে অধিকারী নরেন্দ্র মোহন জানিয়েছেন পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ধসে পড়ছে পাহাড়। রাস্তার উপর বড় বড় বোল্ডার সহ মাটি কাদায় রাস্তা সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রেনের ট্র্যাক। রবিবার সকালে ফের ধস নামে কার্শিয়াঙের পাগলাঝোড়ায়। বন্ধ হয়ে যায় রাস্তা। আটকে পড়ে গাড়ি। তিনধাড়িতে ধস পড়ে একটি বাড়ি ভেঙে গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

পাশাপাশি, বৃষ্টির কারণে তিস্তায় বেড়েছে জলোচ্ছ্বাস। প্লাবিত হয়েছে পাশ্বাবতীর্ এলাকা। হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদসতর্কতা। পাহাড়ে আবহাওয়ার পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না বলে আবাহাোয়া দফতরের তরফে জানানো হয়েছে। আজ সোমবার পর্যন্ত পাহাড়ের আবহাওয়া খারাপ থাকবে। কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী সমর্থক advt 19

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...