Monday, February 23, 2026

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব

Date:

Share post:

২০১৮ সালে ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে কর্তব্যরত অবস্থায় গুলি লাগে শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপির। পর দিন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। তাঁর স্বামীর অকাল মৃত্যুর জন্য দায়ী দোষীদের উপযুক্ত শাস্তির আর্জি জানান সুপর্ণাদেবী। ঘটনার তদন্তে নামে CID. রহস্যের শিকড়ে পৌঁছাতে তৎপর তদন্তকারীরা। তদন্তে নেমে একাধিক জনের বয়ান রেকর্ড করেছে CID. হাতে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য প্রমাণ। যেখান থেকে শুভেন্দুর নিরাপত্তারক্ষীর মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, উঠছে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুভেন্দু অধিকারীকে তলব করেছে CID. সূত্রের খবর, সোমবার বেলা ১১টা নাগাদ ভবানীভবনে আসতে বলা হয়েছে শুভেন্দুকে।

অসমর্থিত সূত্র মারফৎ জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড করার জন্য ৫ আধিকারিককে প্রস্তুত রাখছে CID. তৈরি ৪৩ পাতার একটি প্রশ্নমালা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন এক এএসাইয়ের কাছে। আর এই মামলায় ওই বয়ান রেকর্ডটি খুব গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠতে পারে। খুব স্বাভাবিকভাবেই হঠাৎ করেই চাপ বাড়ল শুভেন্দুর উপর।

ভবানীভবন সূত্রে খবর, শুভেন্দুর ব্যক্তিগত গাড়ির চালক শম্ভু মাইতিকেও জেরার জন্য ডাকা হয়েছে। সঞ্জয় শুক্লা নামেও একজনকে তলব করা হয়েছে। এই সঞ্জয় আবার শুভেন্দুর ড্রাইভার শম্ভু মাইতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। দু’জনকেই ৭ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, প্রাক্তন দেহরক্ষী মৃত্যু রহস্যে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে CID তলব নিয়ে শুভেন্দু সেই একই ভাঙা রেকর্ড বাজালেন। তাঁর কথায়, “আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। কিছু প্রমাণ করতে পারবে না। আমার কোনও পিছুটান নেই। আমি অকৃতদার।”

আরও পড়ুন- “ভারত বিক্রির নীতি নিয়েছে সরকার”, মোদিকে তোপ রাকেশ টিকায়েতের

advt 19

 

spot_img

Related articles

রাজনীতি, অসুস্থতাকে পিছনে ফেলে না ফেরার দেশে মুকুল রায়

প্রয়াত বঙ্গ রাজনীতির পালাবদলের অন্যতম কারিগর মুকুল রায় (Mukul Roy)। রবিবার মধ্যরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস...

আজকের রাশিফল: মেষে জমি-সংক্রান্ত বাধা, বৃষে অর্থযোগ, কুম্ভে সম্পত্তি কেনার শুভ সময়

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...