Saturday, April 4, 2026

ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

Date:

Share post:

জয় একশো শতাংশ নিশ্চিত হলেও কোনও নির্বাচনকে হালকাভাবে নিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর যেখানে খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেই প্রার্থী, সেখানে তো আত্মতুষ্টির কোনও জায়গা। এ তো নেহাতই একটা নির্বিষ উপনির্বাচন নয়, ঘাসফুল কর্মী-সমর্থকদের কাছে দুর্গাপুজোর ঠিক আগে “ভোট উৎসব”। তাই কোনওভাবেই এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। তাই ভবানীপুর উপনির্বাচনে জয় নয়, লক্ষ্য রেকর্ড মার্জিনে জয়।

ভবানীপুরের উপ নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবারই তাঁর প্রথম কর্মিসভা। তার আগে আজ, সোমবার প্রকাশিত হল তৃণমূলের তারকা প্রচারকের তালিকা। যেখানে রয়েছেন প্রায় ২০ জন নেতা-নেত্রী। প্রত্যেকেই এই বাংলার। এবং সেই তালিকায় সমাজের সমস্ত শ্রেণী থেকে উঠে আসা ব্যক্তিরা রয়েছেন।

দেখে নেওয়া যাক ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা

(১) মমতা বন্দ্যোপাধ্যায়

(২) সুব্রত বক্সি

(৩) পার্থ চট্টোপাধ্যায়

(৪) অভিষেক বন্দ্যোপাধ্যায়

(৫) সুব্রত মুখোপাধ্যায়

(৬) সৌগত রায়

(৭) ফিরহাদ হাকিম

(৮) অরূপ বিশ্বাস

(৯) চন্দ্রিমা ভট্টাচার্য

(১০) কুণাল ঘোষ

(১১) সুখেন্দুশেখর রায়

(১২) মনোজ তিওয়ারি

(১৩) শোভনদেব চট্টোপাধ্যায়

(১৪) মদন মিত্র

(১৫) সায়নী ঘোষ

(১৬) জুন মালিয়া

(১৭) দীপক অধিকারী দেব)

(১৮) মিমি চক্রবর্তী

(১৯) শতাব্দী রায়

(২০) রাজ চক্রবর্তীরা

তৃণমূল সূত্রে খবর, বুধবার ভবানীপুরে নিজের হয়ে ভোটপ্রচারে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনের কর্মিসভায় উপস্থিত থাকবেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভাটি হওয়ার কথা।

আরও পড়ুন- জীবন দেব, মাথা নোয়াব না: ইডি থেকে বেরিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তোপ অভিষেকের

advt 19

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...