Sunday, March 22, 2026

ভবানীপুরে জামানতও যেতে পারে, মুখ লুকোতে রিগিং তত্ত্ব খাড়া বিজেপি রাজ্য সভাপতির

Date:

Share post:

৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। তার আগে আজ, সোমবার প্রচারের শেষ দিন। এদিন সকাল থেকেই তাই বিভিন্ন ওয়ার্ডে সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। ভবানীপুর বিধানসভা এলাকার বিভিন্ন অংশে ঘুরে ঘুরে দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচার করলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার।

 

৩ অক্টোবর ইভিএম খোলার পর ভবানীপুরে কী ফলাফল হতে চলেছে, সেটা ভালোই জানেন সুকান্ত ই তাঁর দলের নেতা-নেত্রীরা। তাই মুখ লুকোতে আগেভাগেই অজুহাত খাড়া করলেন বিজেপি রাজ্য সভাপতি। ভবানীপুরে বিজেপির পরাজয় নিশ্চিত বুঝে রিগিং-এর তত্ত্ব খাড়া করলেন বিজেপি সুকান্ত মজুমদার।

 

এদিন প্রচারে বেরিয়ে তিনি হাস্যকর মন্তব্য করেন। অপরিণত রাজনীতিবিদের মতো সুকান্ত বলেন, তৃণমূলের এক মহিলা সংসদের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে বহিরাগতদের এনে ভবানীপুরে রিগিংয়ের ছক কষেছে শাসক দল। কিন্তু সেই সাংসদ কে, তা তিনি স্পষ্ট করেননি।

 

একদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। অন্যদিকে রিগিং হবে জেনেও নির্বাচন কমিশনকে অভিযোগ করেননি কেন? সাংবাদিকদের মধ্যে থেকে এমন প্রশ্ন আসলে ঢোক গিলতে শুরু করেন সুকান্ত মজুমদার। বলেন, উপযুক্ত তথ্য প্রমাণ নেই বলে বিষয়টি নিয়ে কমিশনে যাননি তাঁরা। অর্থাৎ, সুকান্তের বক্তব্যেই স্পষ্ট, নিশ্চিত হার বুঝে হাওয়ায় রিগিংয়ের কথা ভাসাচ্ছেন তিনি।

 

প্রসঙ্গত, রবিবারের প্রচার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, ১ লাখ ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আর তাতেই থরহরি কম্প গেরুয়া শিবিরে।

 

অন্যদিকে, কেন্দ্রের মন্ত্রীদের এনে টানা প্রচার চালিয়েও ভবানীপুরের মানুষের মনে জায়গা করে নিতে পারেনি বিজেপি। সাধারণ মানুষ বিজেপিকে টাটা জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর মুখের উপর বলে দিয়েছে, ভোট তাঁরা মমতাকেই দেবেন। তাই পরাজয় নিশ্চিত, যেতে পারে জামানতই, এসব বুঝেই মুখ লোকাতে রিগিং-এর তত্ত্ব খাড়া করছেন বিজেপি রাজ্য সভাপতি।

advt 19

Related articles

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...