Wednesday, March 25, 2026

তৃণমূলে কি এবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ত্রিপুরা,অসমের পর এবার গোয়ায় শক্তিবৃদ্ধির কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। গোয়ায় দলের লোগো, স্লোগান প্রকাশ করার পর এবার রাজ্যের বিরোধী দল কংগ্রেসকে বড় ধাক্কা দেওয়ার পদক্ষেপ শুরু হয়ে গেল। সব কিছু ঠিকঠাক থাকলে আজ, সোমবার সন্ধ্যায় বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি। ফলে জল্পনা তুঙ্গে।
কংগ্রেস সূত্রে খবর, সোমবারের সাংবাদিক বৈঠক দলের তরফে ডাকা হয়নি। ডেকেছেন ফালেইরো। তার পর থেকেই ফালেইরোর দল বদলের জল্পনা বেড়েছে। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বেশ কিছু বিষয়ে বিরোধ চলছে ফালেইরোর। প্রকাশ্যে মন্তব্যও ঘুরে ফিরে এসেছে। যদিও কংগ্রেসের তরফেও তাঁকে শেষ পর্যায়ের বোঝানোর চেষ্টা চলছে।
ইতিমধ্যেই পশ্চিম উপকূলের দ্বীপরাজ্য গোয়াতেও (Goa) সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল। সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brain) এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। ভোট কুশলী প্রশান্ত কিশোরের (PK) আইপ্যাকের (IPAC)  সদস্যরাও আগে থেকেই গোয়ার মাটি চষে ফেলেছেন। ২০২২-এর ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন বলে খবর। সব মিলিয়ে গোয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশার পারদ চড়ছে।

advt 19

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...