Saturday, April 4, 2026

টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে ফিট করতে মরিয়া হার্দিক পান্ডিয়া

Date:

Share post:

‘শীঘ্রই বোলিং ফিরব’। রবিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের ( india team) অলরাউন্ডার তথা মুম্বই ইন্ডিয়ান্সের( Mumbai indiance) ক্রিকেটার হার্দিক পান্ডিয়া( hardik pandya)। কোমরের চোটের জন‍্য প্রায় কয়েক মাস বল হাতে দেখা যায়নি হার্দিককে। তবে ব‍্যাট হাতে আইপিএলে মুম্বইকে যথেষ্ট ভরসা দিচ্ছেন তিনি। তবে আর শুধু ব‍্যাটিং নয়, বল হাতেও শীঘ্রই ফিরবে বলে জানালেন তিনি।

সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে নিজেকে তৈরি করতে মরিয়া ভারতের এই অলরাউন্ডার তারকা ক্রিকেটার। কোমরের চোটের কারণে বল হাতে দেখা যাচ্ছে না হার্দিককে। এমনকি আইপিএলের দ্বিতীয় পর্বে ব‍্যাট হাতে দলকে ভরসা দিলেও, এখনও অবদি বল হাতে দেখা যায়নি তাকে। তাই টি-২০ বিশ্বকাপে বোলার হার্দিককে নিয়ে উঠছে অনেক প্রশ্ন। কিন্তু রবিবার যেন সব প্রশ্নের উত্তর একেবারেই দিয়ে দিলেন হার্দিক। বললেন খুব শীঘ্রই বল হাতে ফিরছি আমি।

এদিন এক সাক্ষাৎকারে হার্দিক বলেন,” আমার ব্যাটিং ফর্ম নিয়ে আমি খুশি। আমার পরিকল্পনা একটাই। বল প্রতি বল স্ট্র্যাটেজি তৈরি করা। আমি ধীরে ধীরে ফিট হচ্ছি। আশা করি, শীঘ্রই পুরোদমে বোলিং করতে পারব।”

২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে ভার। আর তার আগে নিজেকে দ্রুত ফিট করে ওঠাই এখন একমাত্র লক্ষ্য হার্দিকের।

আরও পড়ুন:সাফ কাপে প্রতিটা ম‍্যাচ ‘ডু অর ডাই’ ম‍্যাচ,: সুনীল ছেত্রী

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...