Thursday, April 2, 2026

WB Health Department:নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, সাময়িকভাবে বন্ধ হচ্ছে কোভিড হাসপাতাল ও সেফ হোম

Date:

Share post:

সংক্রমণে অনেকটাই নিয়ন্ত্রণে। পিছিয়ে নেই টিকাকরণেও। খুলে দেওয়া হয়েছে স্কুল।স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন থেকে মেট্রো পরিষেবাও। এবার আরেকটি বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যে কোভিড চিকিত্‍সার জন্য তৈরি হওয়া অধিকাংশ সেফ হোম এবং হাসপাতালের ওয়ার্ড সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল তারা। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তাই জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড ছাড়া বাকিগুলি সাময়িক ভাবে বন্ধ করবে প্রশাসন।

আরও পড়ুন:Sudip Roy Barman: সিপিএমের গুন্ডাদের নিয়ে রাজ্য চালাচ্ছে বিপ্লব দেব, বিস্ফোরক সুদীপ রায় বর্মন

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী উৎসবের মরসুম কাটিয়ে সংক্রমণের দাপাদাপি তেমন বাড়েনি। স্বাস্থ্যভবনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই। আর তা সম্ভব হয়েছে দ্রুত টিকাকরণ এবং করোনা বিধি কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের তৎপরতার জন্য। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সেফ হোম এবং সরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলিতে শয্যা কমিয়ে তা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবনের বিবৃতিতে আরও বলা হয়েছে, এক একটি জেলায় একটি বা দু’টি করে কোভিড হাসপাতালের ওয়ার্ড রাখা হবে। ওই ওয়ার্ডে করোনা চিকিৎসার সবরকম পরিষেবার সুবিধা থাকবে। আপাতত বাকি ওয়ার্ডগুলিতে সাধারণ রোগীর চিকিৎসা করা যাবে।

দ্বিতীয় ঢেউয়ের পর উৎসবের মরসুমেও করোনা সংক্রমণের মাত্রা ছাড়িয়ে যায়নি। বরং আশঙ্কার তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...