Monday, March 16, 2026

কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন সতপল রাই

Date:

Share post:

তামিলনাড়ুতে বুধবার  বিপিন রাওয়াতের সঙ্গে কপ্টার দুর্ঘটনাতেই প্রাণ হারান তাঁর দেহরক্ষী ও দার্জিলিঙের বাঙালি জওয়ান সতপল রাই।রবিবার, তার দেহ শিলিগুড়ির বাগডোগরা হয়ে ব্যাঙডুবির সেনাছাউনিতে নিয়ে আসা হল। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন- Kandi Murder Case: তৃণমূল নেতা খুনের ঘটনায় ২৪ ঘন্টায় গ্রেফতার ৪

উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। রাজ্য সরকারের তরফে ছিলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব।সেনাছাউনি থেকে সতপলের দেহ নিয়ে যাওয়া হবে দার্জিলিঙের তাকদায় তাঁর গ্রামের বাড়িতে। উপস্থিত ছিলেন সতপলের পরিবারও।
শনিবার দিল্লি সেনা হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সতপলের দেহ শনাক্ত করা হয়। তাঁর পরিবারকেও নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সেখান থেকেই রবিবার সকালে নিজের বাড়িতে কফিনবন্দি হয়ে ফিরলেন সতপল। ভয়াবহ ওই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে যাঁরা পড়েছিলেন তাদের বেশিরভাগের দেহই আগুনে ঝলসে গিয়েছিল।
উল্লেখ্য, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। বায়ুসেনা ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...