Tuesday, June 23, 2026

উপড়ে ফেলা হবে পাক সন্ত্রাসের শিকড়, কড়া হুঁশিয়ারি রাজনাথের

Date:

Share post:

পাকিস্তান(Pakistan) সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। আন্তর্জাতিক মঞ্চে এই অভিযোগে বারবার সরব হতে দেখা গিয়েছে ভারতকে(India)। এই ইস্যুতেই এবার সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। সুর চড়িয়ে তিনি জানিয়ে দিলেন, আর বেশিদিন নয়, এই সমস্যার শিকড় গোড়া থেকে উপড়ে ফেলা হবে।

রবিবার দিল্লিতে ‘ওয়াল অব ফেম-১৯৭১ ইন্দো-পাক ওয়ার’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তিনি বলেন, ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিতে চায় পাকিস্তান। ১৯৭১ সালে পাকিস্তানি পরিকল্পনা ভেস্তে দেয় ভারতীয় সেনা। আর এখন সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলার চেষ্টা করছি আমরা। পাশাপাশি তিনি আরো বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র আনার ক্ষেত্রে ভারতের যথেষ্ট অবদান রয়েছে। আর গত ৫০ বছরে অনেকটাই উন্নতি করেছে বাংলাদেশ। গোটা দুনিয়ায় এটা একটা উদাহরণ হতে পারে। ভারতীয় সেনার সাফল্য উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। ভারতীয় সেনার এই জয় ইতিহাসের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার ভূগোলটাও বদলে দিয়েছিল।’

এর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনার অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানান রাজনাথ। একইসঙ্গে বলেন, মাঝ মাঝে ভাবি বাঙালি ভাই-বোনদের অপরাধ কী ছিল। তারা অধিকার চেয়েছিল সেটাই অপরাধ? তারা তাদের সংস্কৃতি-ভাষা ধরে রাখতে চেয়েছিল এটাই সমস্যা। সরকারে তাদের প্রতিনিধি পাঠাতে চাওয়া অন্যায়। বাঙালি ভাই বোনদের প্রতি যে অত্যাচার হয়েছিল তার মনুষ্যত্বের উপর আঘাত।

আরও পড়ুন- Rohit Sharma: ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা রোহিত শর্মার

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...