Saturday, April 4, 2026

যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করবে রাশিয়ার এস-৪০০ মিসাইল, মোতায়েন পাঞ্জাব সীমান্তে

Date:

Share post:

কয়েকদিন আগেই দেশের বায়ুসেনার (Air Force) হাতে এসেছে এস-৪০০ মিসাইল (S-400 Missile) ডিফেন্স সিস্টেম। এই অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম (Missile Defence System) মোতায়েন করা হল পাঞ্জাব (Punjab) সীমান্তে। এই অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম (Missile Defence System) প্রতিপক্ষের যে কোনও ধরনের মিসাইল এবং যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করে দিতে পারে।

আরও পড়ুন-বিমান সেবিকা থেকে মানব সেবক, রেকর্ড গড়ে ৩৭ হাজারেরও বেশি ভোটে জয়ী অনন্যা

সম্প্রতি সীমান্তে চিনের (China) আগ্রাসন বেড়েছে। চিনের দোসর হয়েছে পাকিস্তান (Pakistan)। পাক সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশও বেড়েছে। এই অবস্থায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই লক্ষ্যেই ভারত-পাকিস্তান (India-Pakistan) সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা হল এস-৪০০ মিসাইল (S-400) ডিফেন্স সিস্টেম।

আরও পড়ুন-বিধ্বংসী অগ্নিকাণ্ডে হলদিয়া IOC কারখানায় মৃত ৩, টুইটে শোকপ্রকাশ মমতার

মঙ্গলবার এক শীর্ষ সেনা আধিকারিক জানিয়েছেন, এস-৪০০ মিসাইল (S-400) ডিফেন্স সিস্টেমের প্রথম স্কোয়াড্রনটি পাঞ্জাব (Punjab) সেক্টরে মোতায়েন করা হচ্ছে। পাকিস্তান (Pakistan) ও চিনের (China) দিক থেকে সম্ভাব্য বিপদের মোকাবিলা করতে পাঞ্জাব সীমান্তে এই  মিসাইল ডিফেন্স  সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত। আগামী কয়েক দিনের মধ্যেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম কাজ শুরু করবে।  উল্লেখ্য, রাশিয়া থেকে ভারত এই অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য না–খুশ আমেরিকা (America)৷ দিচ্ছে আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও৷ পাত্তা দিচ্ছে না ভারত (India)৷

আরও পড়ুন-Onicron Crisis : বেনাপোল দিয়ে স্টুডেন্ট ভিসায় ভারতে প্রবেশ বন্ধ

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...