Saturday, April 4, 2026

উপত্যকায় ফের বড় সাফল্য সেনার, গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

Date:

Share post:

ফের একবার জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) মাটি রক্তাক্ত হয়ে উঠল সেনা জঙ্গির গুলির লড়াইয়ে। রবিবার রাতভর অভিযান চালিয়ে আল বদর (Al Badar) জঙ্গিগোষ্ঠীর(terrorist) দুই সদস্যকে খতম করল নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীরের কুলগাম(Kulgam) এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সেনা ও পুলিশের কাছে খবর ছিল দক্ষিণ কাশ্মীরের কুলগামে আল বদর গোষ্ঠীর সক্রিয়তা ক্রমশ বাড়ছে। এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কয়েকজন জঙ্গি। গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষন ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় দুই জঙ্গির।

আরও পড়ুন:করোনার বাড়বাড়ন্তে ৩১ শতাংশ মানুষ চান না ৫ রাজ্যে নির্বাচন হোক: সমীক্ষা

এদিকে সেনা সূত্রে পাওয়া এক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, নতুন বছরের এই ৯ দিনের মধ্যেই কাশ্মীর উপত্যকায় ৭ টি এনকাউন্টারে ১৩ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...