Sunday, March 15, 2026

বিশ্বে এই প্রথম, শূকরের হৃৎপিণ্ড মানবদেহে, কেমন আছেন রোগী?

Date:

Share post:

বিশ্বে এই প্রথম। মানবদেহে বসল শূকরের হৃদপিণ্ড (Pig Heart)। চিকিৎসা বিজ্ঞানের জগতে নয়া রেকর্ড গড়লেন মার্কিন চিকিৎসকেরা। মানুষের শরীরে শূকরের হার্ট প্রতিস্থাপন করে নজির গড়লেন চিকিৎসকরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ৫৭ বছরের এক ব্যক্তির দেহে শূকরের হৃৎপিণ্ড (Pig Heart) প্রতিস্থাপন করা হল। শূকরের হৃৎপিণ্ডে জিনগত বদল করে ডেভিড বেনেটের (Devid Bennett) শরীরে প্রতিস্থাপন করা হয়।

ত শুক্রবারই ডেভিড বেনেট নামে ৫৭ বছরের এক মার্কিনির শরীরে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়। একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন ডেভিড। ডু-অর-ডাই সিচুয়েশন থেকেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন সার্জন বার্টলে গ্রিফিথ। উনি ডেভিডের শরীরে শূকরের হার্ট বসিয়েছেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজ্য ও কমিশনের রিপোর্ট পাওয়ার পর পুরভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট

কলকাতার চিকিৎসকরা বলছেন, ডেভিডের দেহে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপনের ফলে তিনি যদি বেঁচে যান তাহলে চিকিৎসাবিজ্ঞানের মোড় ঘুরে যাবে। হৃদযন্ত্র বিকল হওয়া অনেক মানুষের পুনর্জন্ম হবে।

কেমন আছেন ডেভিড বেনেট?

ডেভিড বেনেট ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তাঁর শরীরে শূকরের হৃৎপিণ্ড কীভাবে কাজ করছে তা নজর রাখছেন মার্কিন চিকিৎসকরা।

চিকিৎসকদের মতে, এই প্রতিস্থাপন প্রক্রিয়াটি সতর্কতা অবলম্বন করেই এগোচ্ছে। বিশ্বে প্রথম এই ধরনের সার্জারি ভবিষ্যতে রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন বিকল্প প্রদান করবে। সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ১লক্ষ ১০ হাজার  আমেরিকান বর্তমানে এই অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে এবং প্রতি বছর ৬ হাজারেরও বেশি রোগী এর অভাবে মারা যায়।

 

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...