Monday, June 15, 2026

তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে সপরিবারে বাঁটুল স্রষ্টা, নারয়ণ দেবনাথ

Date:

Share post:

নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি বোলপুরে। তবে বোলপুরের মোট বাইশটি ওয়ার্ডে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীর নাম না লেখা হলেও দেওয়াল লিখন চলছে জোর কদমে। আর সেইখানেই মিলেছে অভিনবত্বের ছোঁয়া। বোলপুরের রতন পল্লী শ্যামবাটি এলাকা নিয়ে গড়ে উঠেছে বোলপুর পৌরসভার নবনির্মিত দুই নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডে প্রত্যেকে দেওয়াল লিখনেই রয়েছে নতুনত্ব।

গত ১৮ ই জানুয়ারি মিন্টো পার্কের একটি নার্সিংহোমে সকাল ১০টা ১৫ মিনিটে প্রয়াত হন শিল্পী-সাহিত্যিক নারয়ণ দেবনাথ। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের স্রষ্টাকে সুস্থ করে তুলতে কোনও ত্রুটি রাখেননি চিকিৎসকরা কিন্তু বয়সের কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। এরপরই আপামর বাঙালি হারায় তাদের প্রিয় বাঁটুল-স্রষ্টাকে। এবার সেই বাঁটুল-স্রষ্টাকে সম্মান জানাতেই তাঁরই বিভিন্ন কার্টুন এঁকে তৃণমূল কংগ্রেসের তরফে ভোটের প্রচার করা শুরু হয়েছে। কোথাও দেখা গেল নন্টে ফন্টে, আবার কোথাও রয়েছেন স্বয়ং নারায়ণ দেবনাথকেই ফুটিয়ে তুলেছেন রঙ তুলিতে।

দু নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা চন্দন মণ্ডল বলেন, “প্রচার তো রয়েছে। তবে তার সঙ্গে নারায়ণ দেবনাথ আমাদের ছোটবেলার সমস্ত স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই তাঁকে সম্মান জানাতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সঙ্গে এই কার্টুন ছোট-ছোট শিশুদের মন কাড়ছে। আমরা কেউই চাইনা নারায়ণ দেবনাথ কে ভুলে যেতে, সে কারণেই এমন উদ্যোগ।” অন্যদিকে শিল্পী সুবল প্রামাণিক বলেন, “প্রত্যেক বছর তৃণমূলের জোড়া ফুল একে অভ্যস্ত। এবছর প্রথমেই নারায়ণ দেবনাথের কার্টুন একেই প্রচার করা হচ্ছে। একজন শিল্পী হিসেবে আমার নিজেরও বিষয়টি খুব ভালো লাগছে।”

আরও পড়ুন- BJP নেতারা বয়কটের ডাক দিলেও চিনা সামগ্রীর আমদানি বেড়েই চলেছে, সংসদে জানাল কেন্দ্র

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...