Monday, April 13, 2026

নিরাপত্তা ভেঙে অজিত ডোভালের বাসভবনে ঢোকার চেষ্টা, গ্রেফতার অজ্ঞাত পরিচয় ব্যক্তি

Date:

Share post:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(NSA) অজিত ডোভালের(Ajit Doval) বাসভবনের নিরাপত্তা বিঘ্নিত। বুধবার সকালে গাড়ি নিয়ে এক ব্যক্তি অধিগ্রহণের বাসভবনে প্রবেশের চেষ্টা করে বলে জানা গিয়েছে। যদিও সঠিক সময়ে ওই ব্যক্তিকে আটকে দেয় নিরাপত্তা বাহিনী। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। জানা গিয়েছে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি কর্নাটকের(Karnatak) ব্যাঙ্গালুরুর বাসিন্দা। ভাড়া করা গাড়ি নিয়ে সে অজিত ডোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি ধরা পড়ার পর চাঞ্চল্যকর দাবি করেছেন। জিজ্ঞাসাবাদের সময় সে জানায় কেউ তার শরীরে ইলেকট্রনিক চিপ লাগিয়ে দিয়েছেন এবং তা দূর থেকে রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও তল্লাশিতে তেমন কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ। বর্তমানে অভিযুক্তকে স্পেশাল সেলের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পাশাপাশি, অ্যান্টি টেরর ইউনিট (Anti-terror Unit) বা সন্ত্রাস বিরোধী শাখাও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অভিযুক্তই অনুপ্রবেশকারী মানসিক ভারসাম্যহীন।

আরও পড়ুন:ক্লাসরুমে ফিরতে পেরে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পড়ুয়াদের

উল্লেখ্য, ভারতের জেমস বন্ড হিসেবে পরিচিত অজিত ডোভাল বিগত কয়েক দশক ধরে জঙ্গি সংগঠনগুলির নিশানায় রয়েছেন। গত কয়েক বছরে, তিনি পাকিস্তান (Pakistan) ও চিনের (China) চক্ষুশূল হয়ে উঠেছেন। কেরালা (Kerala) ক্যাডারের আইপিএস (IPS) অফিসার ডোভাল, ১৯৭২ সালে ভারতের গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্যুরোয় (Intelligence Bureaw) যোগ দিয়েছিলেন। একজন ইন্টেলিজেন্স এজেন্ট হিসাবে অজিত ডোভাল অনেক কীর্তির অধিকারী। ‘অপারেশন ব্লু স্টার’ (Operation Blue Star), ‘অপারেশন ব্লু থান্ডার’-এর (Operation Blue Thunder) মতো ভারতের সফল অভিযানের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...