Saturday, April 4, 2026

Sunny Leone: বাংলাদেশে আসার অনুমতি মেলেনি সানি লিওনের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করেছিলেন করায় বলিউডের যৌনাবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। আর এ কারণেই তার ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘দশম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন।

কিন্তু তাঁর সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তাঁর বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়। ’

সানি লিওনের আসল নাম কারেনজিৎ কৌর ভোহরা। তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

আরও পড়ুন:ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...