Saturday, June 13, 2026

Purulia Murder Update: ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুনে আটক নিহতর দাদা ও ভাইপো

Date:

Share post:

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুনের ঘটনায় নিহতের দাদাকে আটক করল পুলিশ। সোমবার সকালে তাঁকে ও নিহতের ভাইপোকেও আটক করে পুলিশ। পুলিশ সূত্রের খবর ,আপাতত দু’জনকেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:Panihati Murder Update: পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার শ্যুটার


রবিবার বিকালে ঝালদা থানা এলাকার ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে আততায়ীর গুলিতে জখম হন ঝালদার সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলর  তপন কান্দু।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে কাউন্সিলরকে রাঁচিতে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।  তবে সোমবার সকাল পর্যন্ত পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগন বলেন, “অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা রুজু করা হবে।”

প্রসঙ্গত, নিহত ওই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপক কান্দু এ বার তৃণমূলের টিকিটে ২ নম্বর ওয়ার্ডে কাকার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন।তবে তিনি পরাজিত হন। সুতরাং এই খুনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নাকি পারিবারিক বিবাদের জের ছিল, সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...