Wednesday, March 25, 2026

SSC:এবার এসএসসি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয়মাল্য বাগচীও

Date:

Share post:

বেনজির! ব্যক্তিগত কারণ দেখিয়ে এসএসসি মামলায় থেকে অব্যাহতি দিল একের পর এক ডিভিশন বেঞ্চ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবারও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও এই মামলা থেকে সরে দাঁড়াল। ফের প্রধান বিচারপতির এজলাসে দ্বারস্থ আবেদনকারীরা। গোটা ঘটনায় এক বেনজির ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:এক পয়সাও ভাড়া বাড়াবে না রাজ্য, বাস মালিকদের ধৈর্য ধরার আবেদন পরিবহন মন্ত্রীর


সোমবার কলকাতা হাইকোর্টে একই দিনে পর পর ৩ বার মামলা ছাড়ার ঘটনা ঘটে।  প্রথমে বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ, এরপর বিচারপতি টি এস শিবাগনানম ডিভিশন বেঞ্চ। তারপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ সংক্রান্ত ১৩ নিয়োগ সংক্রান্ত আপিল মামলা থেকে সরে দাঁড়িয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও।আইনজীবীদের মতে, এ এক নজিরবিহীন মামলা ছাড়ার ঘটনা।

গত শুক্রবার কমিটির চার সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন উপদেষ্টা কমিটির সদস্যরা। কিন্তু তিনটি ডিভিশন বেঞ্চই ওই মামলা ফিরিয়ে দেয়। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। কিন্তু এই বেঞ্চও মামলা থেকে সরে দাঁড়ায়।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...