Friday, June 26, 2026

স্কুল যাওয়ার পথে উধাও উত্তরপাড়া হোমের দুই কিশোরী

Date:

Share post:

উত্তরপাড়া হোমের দুই কিশোরী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। বছর তেরোর দুই কিশোরী ২০১৯ সাল থেকে উত্তরপাড়া চিল্ড্রেন হোম ফর গার্লসের আবাসিক। উত্তরপাড়া (Uttarpara) অমরেন্দ্র গার্লস স্কুলে পড়ত। সকালে অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় তারা। স্কুল (School) ছুটির পরে নিখোঁজ হয়ে যায় দুজন।

জানতে পেরে হোম (Home) কর্তৃপক্ষ রেল স্টেশন, ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে। দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনও। পরে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় হোমের পক্ষ থেকে।

আরও পড়ুন: রমজান মাসে রোজা ভাঙতে পারেন! মাথা মুড়িয়ে হিন্দু বাবার শ্রাদ্ধ আনোয়ারের 

উত্তরপাড়ার (Uttarpara) মাখলার বাসিন্দা এক কিশোরী গত ২০১৯ সালের মার্চ মাস এবং ব্যান্ডেলের এক কিশোরী ওই বছরই অগাস্ট মাস থেকে হোমে ছিল। হোম থেকে কিছুটা দূরে উত্তরপাড়ারই অমরেন্দ্র গার্লস স্কুলে লেখাপড়া করত। পুলিশ জানিয়েছে, যাদের কেউ নেই অনাথ এমন শিশু কিশোরীদের উত্তরপাড়া হোমে রাখা হয়। স্কুলে যাওয়ার পর দুজন নিখোঁজ হয়েছে। তাদের খোঁজ চলছে। উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড সিপিআইএম (CPIM) কাউন্সিলর সুস্মিতা সরকার বলেন, হোমের দুটি বাচ্চা নিখোঁজ হয়েছে শুনেছি। হোম থেকে পুলিশকে জানানো হয়েছে। আশা করি উদ্ধার হয়ে যাবে। শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী টেলিফোনে জানান, চোদ্দোজন স্কুলে গিয়েছিল তার মধ্যে বারোজন হোমে ফিরে আসে। দুজন না ফেরার খোঁজ চলছে।



Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...