Monday, February 23, 2026

Kiff: শেষদিনে অপর্ণার ছবি ‘দ্য রেপিস্ট’ ম্যাজিক দেখাল পর্দায়

Date:

Share post:

রবিবাসরীয় সন্ধেয় শেষ হল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের শেষদিনে নন্দনে (Nandan) প্রদর্শিত হল পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen) ছবি ‘দ্য রেপিস্ট’ (The Rapist)। একসঙ্গে বরাবরই পর্দায় ম্যাজিক দেখিয়েছেন মা-মেয়ের জুটি অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মা (Kankana Sensharma)। এবারও তার অন্যথা হয়নি। ছবিতে প্রধান অপর্ণা-কঙ্কনা ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়া-সহ অন্যান্যরা। কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘দ্য রেপিস্ট’।

‘দ্য রেপিস্ট’ অপর্ণার তৃতীয় হিন্দি ছবি। এর আগে মা-মেয়ে অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবিটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। ‘দ্য রেপিস্ট’ ছবির ঘটনা তিন প্রধান চরিত্রকে নিয়ে। এক ভয়ংকর ঘটনার মাধ্যমে তাঁদের একে অপরের জীবন জড়িয়ে যায় ছবিতে। অপরাধ হলে ভিক্টিম যেমন ট্রমার মধ্যে নিয়ে যায়, তেমনই অপরাধীর মনের মধ্যে কী চলে- ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক।

ছবির গল্প শুধুমাত্র এক অপরাধী বা ধর্ষিতাকে নিয়ে নয়। বরং সেই অপরাধের ফলে চরিত্রগুলির আদর্শ যেভাবে আচমকা বদলে যায়, সেই নিয়েই গল্প। ছবিতে কঙ্কনা সেনশর্মার বিপরীতে আছেন অর্জুন। ভালো ছবির রেশ মনে নিয়েই সাঙ্গ হল এবারের Kiff।

আরও পড়ুন- Uttarpradesh: গোরক্ষনাথ মঠে হামলায় মূল অভিযুক্তের জঙ্গি যোগ! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...