Saturday, April 4, 2026

নাইট ক্লাবে রাহুল গান্ধী, ভিডিও ভাইরাল হতেই সরগরম রাজনীতি

Date:

Share post:

নেপালের(Nepal) এক নাইট ক্লাবে অন্য রূপে ধরা দিলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সম্প্রতি রাহুলের নাইটক্লাবের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে নাইটক্লাবে হুল্লোড় করছেন রাহুল গান্ধী। রঙিন আলোতে ভেসে যাচ্ছে রাহুলের মুখ। ভিডিও প্রকাশ্যে আসার পর কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এক বন্ধুর বিয়েতে কাঠমাণ্ডু গিয়েছিলেন সাংসদ। একান্ত ব্যক্তিগত সফর। এর মধ্যে অন্যায়ের কী রয়েছে?

রাহুলের ভিডিও ভাইরাল হওয়ার পর টুইটে সেই ভিডিও তুলে ধরে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ, তখন রাহুল গাঁধী একটি নাইট ক্লাবে। যখন তাঁর দলে একের পর বিস্ফোরক ঘটনা ঘটছে তখন তিনি নাইট ক্লাবে। এ ব্যাপারে তিনি ধারাবাহিকতা বজায় রাখলেন।” যদিও মালব্যের এহেন কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুর্যেওয়ালা।

আরও পড়ুন:প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহারে অভিনব ভাসমান পরিবেশবান্ধব দ্বীপ

এদিন পাল্টা রণদীপ বলেন, “বন্ধুর বিয়েতে যোগ দিতে কাঠমান্ডুতে রয়েছেন রাহুল গান্ধী। তিনি সেখানে ব্যক্তিগত সফরে রয়েছেন।'” পাশাপাশি গেরুয়া শিবিরকে তোপ দেগে তিনি বলেন, “কেন ওরা বিদ্যুৎ সংকট, মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছে না, রাহুল গান্ধীর সমালোচনার জন্য ওদের হাতে প্রচুর সময় রয়েছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো অনাহূত অতিথি হয়ে যাননি। তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নেপালে গিয়েছেন।”




Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...