Sunday, April 5, 2026

Eden: রাত পোহালেই ইডেনে আইপিএল-এর প্লে-অফের ম‍্যাচ, সেজে উঠল ক্রিকেটের নন্দনকানন

Date:

Share post:

রাত পোহালেই আইপিএল-এর ( IPL) প্লে-অফের ম‍্যাচ। প্লে-অফের দুটো ম‍্যাচ হতে চলেছে ইডেন গার্ডান্সে (Eden Gardens)। প্রায় দু’বছর পর ক্রিকেটের নন্দনকাননে ফিরছে ক্রিকেট। প্রথম প্লে-অফে নামছে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বুধবার অপর প্লে অফের ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। আইপিএলের প্লে-অফে ঘরের দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) না থাকলেও ইডেনের সাজসজ্জার কোন খামতি নেই। সেজে উঠছে ক্রিকেটের নন্দনকানন। টিকিটের চাহিদাও তুঙ্গে।

রবিবার গভীর রাত পর্যন্ত সমস্ত ব্যবস্থা তদারকি করেছে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। গত শনিবারের বিকেলে আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল ইডেনের কিছু অংশ। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সতর্ক সিএবি। বৃষ্টির আশঙ্কায় শুধু উইকেট নয়, গোটা মাঠ ঢেকে ফেলা হয়েছে। রবিবার রাতে সেই ছবি শেয়ার করেন অভিষেক নিজেই। ক্লাব হাউজের বাইরে থাকছে চারটি দলের অধিনায়কের মুখ দেওয়া বড় পোস্টার।

বারেবারে ইডেনে এসে গোটা ব্যবস্থা তদারকি করছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কথা বলেছেন সিএবি কর্তাদের সঙ্গেও।

বরাবরের মতোই কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হচ্ছে ইডেনকে। আগামীকাল দুপুর থেকেই ইডেন সংলগ্ন এলাকায় থাকছে ‘নো এন্ট্রি’। মালবাহী গাড়ি, বাস, মিনি বাস, ট্যাক্সি চলাচল বন্ধ থাকছে ময়দান সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন:EPL: ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যানসিটি, দ্বিতীয় স্থানে মানে-সালাহার দল

 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...