Sunday, April 5, 2026

Virat Koholi: নয়া নজির কোহলির, ইনস্টাগ্রামে ফলোয়ার ২০ কোটি

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে রানের খরা চলছে ব্যাটে। কিন্তু তবুও জনপ্রিয়তায় সামান্যতম ভাটা পড়েনি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির। না হলে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যায় ভারতীয়দের মধ্যে তিনি এখন এক নম্বরে ,আর বিশ্বের মধ্যে তার স্থান তিন।

নেটমাধ্যমের দুনিয়ায় ইনস্টাগ্রামে (Instragram) তাঁকে এখন ফলো করছেন ২০ কোটি মানুষ।ক্রীড়া বিশ্বে রোনাল্ডো(Ronaldo) এবং মেসির(Messi) পরেই ভারতের প্রাক্তন অধিনায়ক।প্রথম দু’টি স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তাঁদের অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) এবং ৩৩.৩ কোটি (৩৩৩ মিলিয়ন)।

প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০ কোটি অনুসরণকারী হল কোহলির। ছাপিয়ে গেলেন দেশের সব ক্ষেত্রের সব খ্যাতনামাদের। এমন নজির গড়ে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কও।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত, অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘২০০ মিলিয়নের শক্তি। ইনস্টায় আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...