Saturday, April 4, 2026

১০০ দিনের কাজের পাওনা দিচ্ছে না কেন্দ্র: গিরিরাজের কাছে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল

Date:

Share post:

১০০ দিনের কাজে টাকা বন্ধ করেছে কেন্দ্র। বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা। বকেয়া আদায়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে বৈঠক করবে তৃণমূল (TMC) প্রতিনিধি দল। তৃণমূল সূত্রে খবর, ১৬ জুন দিল্লিতে ১০ জন সংসদীয় প্রতিনিধি দল গিরিরাজের সঙ্গে দেখা করবে।

৫ মাস ধরে বন্ধ  ১০০ দিনের কাজের টাকা। ফলে একশো দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। এই ইস্যুতে একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নিয়ে দু’দিন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল। উত্তরবঙ্গ সফরে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল পাঠাবে না তিনি। তাঁর নির্দেশ মেনেই গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল তৃণমূল। ১৬ জুন দুপুরে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy)এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandopadhyay) নেতৃত্বে ৮-১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবে।

দেশের মধ্যে ১০০ দিনের কাজে সবচেয়ে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে বাংলা। তা সত্ত্বেও কেন্দ্রের তরফে প্রাপ্য টাকা সময়মতো না পাওয়ায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত টাকা মিটিয়ে দেওয়ার আবেদন জানান। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা দেখা করতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।


Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...