Friday, April 10, 2026

গুজরাতে ভুয়ো আইপিএল, গ্রেফতার চার

Date:

Share post:

গুজরাতের (Gujrat) ভুয়ো আইপিএল (IPL)। ভুয়ো ক্রিকেটার ভুয়ো আম্পায়ার, এমনকি ভুয়ো ধারাভাষ‍্যকার। আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পরই, গুজরাতের মলিপুর গ্রামে আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট লিগের। যার নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ। সেই দেখেই রাশিয়ার বিভিন্ন শহর থেকে ক্রিকেট ম্যাচে টাকা লাগাতেন সে দেশের মানুষরা। অবশেষে খবর পেয়ে সেই নকল আয়োজকদের গ্রেফতার করল গুজরাত পুলিশ।

কীভাবে আয়োজন করা হচ্ছিল এই ভুয়ো প্রতিযোগিতা? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২২ আইপিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পরে গুজরাতের মলিপুর গ্রামে ‘ক্রিকেট লিগ’ শুরু হয়। বেটিংয়ে আসক্ত ব্যক্তিদের বোকা বানাতে একেবারে ছক কষে এগিয়েছিল ওই প্রতারণা চক্র। ২১ জন শ্রমিক এবং বেকার যুবকদের ঘুরিয়ে-ফিরিয়ে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পড়িয়ে ম‍্যাচ খেলানো হচ্ছিল। পাঁচটি হাই-ডেফিশন ক্যামেরার সামনে আম্পায়ারিং করা হচ্ছে বলেও দেখানোর চেষ্টা করা হয়েছিল। পুরো বিষয়ে গ্রহণযোগ্যতা আনতে ইন্টারনেট দর্শকদের উচ্ছ্বাসের অডিয়ো ডাউনলোড করে চালানো হত। এমনকি এক বিখ্যাত ধারাভাষ‍্যকারের গলার নকল করে চলত ধারাভাষ‍্য। যা আইপিএল নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ম্যাচের ‘সরাসরি’ সম্প্রচারও করা হত বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আয়োজক শোয়েব দাবদা আট মাস রাশিয়ার একটি পানশালায় কাজ করেছেন। কাছ থেকে দেখেছেন সেখানে কী ভাবে বিভিন্ন ম্যাচে টাকা লাগানো হয়। সেই সময় আসিফ মহম্মদ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। আসিফই রাশিয়ার কিছু জুয়াড়ির সঙ্গে কথা বলে ক্রিকেট ম্যাচে টাকা লাগানোর টোপ দেন। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে এই জুয়াড়িদের থেকে টাকা আদায় করা হত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:Bhagwani Devi Dagar: নজির গড়লেন ভগবানী দেবী,  ৯৪ বছর বয়সে দৌড়ে আনলেন সোনার পদক, শটপুটে পেলেন ব্রোঞ্জ

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...