Saturday, April 11, 2026

সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে সিন্ধু,  বিদায় সাইনা-প্রণয়ের

Date:

Share post:

সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে উঠলেন জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষ হান উয়ির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জিতে নিলেন ভারতীয় তারকা শাটলার। এক ঘণ্টার উপর রুদ্ধশ্বাস লড়াই  হল। সিন্ধু জিতলেন ১৭-২১, ২১-১১, ২১-১৯ ফলে।

বিশ্বের সাত নম্বর ভারতীয় তারকা প্রথম গেমে হেরে যান। কিন্তু দুর্দান্তভাবে ফিরে আসেন দ্বিতীয় গেমে। ছন্দ ধরে রেখে তৃতীয় গেমেও জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেন পুল্লেলা গোপীচাঁদের ছাত্রী। হানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে ৩-০ তে এগিয়ে গেলেন সিন্ধু। গত মে মাসে থাইল্যান্ড ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। তার পর আবার সিন্ধু খেলবেন শেষ চারে। এখন দেখার সিঙ্গাপুরে খেতাব জিতে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে নামতে পারেন কি না। সেমিফাইনালে সিন্ধু খেলবেন জাপানের অবাছাই খেলোয়াড় সেইনা কাওয়াকামি।

সিন্ধুর জয়ের দিনে অবশ্য সাইনা নেহওয়াল এবং এইচএস প্রণয় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। বিশ্বের প্রাক্তন এক নম্বর সাইনা এদিন কোয়ার্টার ফাইনালে জাপানের আইয়া ওহরির কাছে হেরে যান। খেলার ফল ২১-১৩, ১৫-২১, ২২-২০। প্রণয় হারেন জাপানের কোদাই নারাওকার কাছে। খেলার ফল ২১-১২, ১৪-২১, ১৮-২১।

 

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...