Wednesday, April 1, 2026

Asia Cup: জল্পনাই সত‍্যি, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Date:

Share post:

অবশেষে জল্পনাই হল সত‍্যি। এশিয়া কাপের (Asia Cup) আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট (Srilanka Cricket)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) শ্রীলঙ্কা জানিয়ে দিল তাদের দেশে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়।দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্যই টি-২০ প্রতিযোগিতা আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেলে এই প্রতিযোগিতা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহি, ভারত, বাংলাদেশ  বা অন্য কোনও দেশে।

এই নিয়ে এদিন এসিসি-র তরফে জানানো হয়েছে, “শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওঁদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওঁরা আয়োজন করতে পারবেন না।”

শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরে গেলে কোথায় আয়োজন করা হবে এই প্রতিযোগিতা? এই নিয়ে এশিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার এক কর্তা জানিয়েছেন, “আমিরশাহি চূড়ান্ত বিকল্প জায়গা নয়। ভারত বা অন্য কোনও দেশে এই টি-২০ প্রতিযোগিতা হতে পারে। আগে শ্রীলঙ্কার কর্তারা আমিরশাহির কর্তাদের সঙ্গে আলোচনা করুন। শ্রীলঙ্কার প্রস্তাবে আমিরশাহি রাজি হলে এক রকম। না হলে অন্য কোনও দেশে হবে এই প্রতিযোগিতা।”

গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কা রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। কিন্তু সে দেশের ক্রিকেট কর্তারা আশা করেছিল, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ যে ভাবে তারা আয়োজন করেছিল, সেরকমই এশিয়া কাপ আয়োজন করতেও কোন সমস্যা হবে না। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়াতেই এই প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নিচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...