Saturday, March 21, 2026

৭৭৫টি ঘর থেকে সেভেন স্টার হোটেল-বাকিংহাম প্যালেসের অন্দরসজ্জা চোখধাঁধানো

Date:

Share post:

বিশ্বের সবথেকে সুন্দর ও মূল্যবান বাড়িগুলির কথা বলতে গেলে অনেকেই হয়ত উত্তর দেবেন মুকেশ আম্বানীর বাড়িটিকে। তবে জেনে রাখা ভালো মুম্বইয়ে অবস্থিত মুকেশ আম্বানির বাড়ি ২৭ তলা হলেও বাকিংহাম প্যালেসের ধারেকাছেও সেটি আসে না।

আরও পড়ুন:এ বার দুধের কন্টেনারে মিলল কয়লা! চক্ষু চড়কগাছ পুলিশের

বাকিংহাম প্যালেস লন্ডনে অবস্থিত আর এই বাড়ির গার্ডেনটি লন্ডনের সবচেয়ে বড় প্রাইভেট গার্ডেন।এছাড়াও প্যালেসটি অর্থ্যাৎ রাজপ্রাসাদটি এতটাই সুন্দর যে তার প্রতিটি আনাচেকানাচে নজরকাড়া। রাজপ্রাসাদের ভিতরে বহুমূল্যের বিলাসবহুল আসবাব থেকে শুরু করে সুন্দর সুন্দর জিনিস।  মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই রাজবাড়িতে ৭৭৫টি কক্ষ রয়েছে। যার মধ্যে ৫টি কক্ষ রাজকীয় কক্ষ। আর বাকিংহাম প্যালেসে ৩৫০টি ঘড়ি রয়েছে। এছাড়া আপনি জেনে অবাক হতে পারেন যে এই বাড়িতে ৪০ হাজার বাল্ব ব্যবহার করা হয়। বাড়িটিতে প্রায় ১৫১৪টি দরজা রয়েছে।

১৭০৩ সালে নির্মিত হয়েছিল এই রাজপ্রসাদটি। অর্থ্যাৎ বাড়িটির বয়স এখন ৩১৯ বছর। গার্ডেন, সেভেন স্টার হোটেল থেকে এটিএম মেশিন কি নেই সেখানে? পুরো বাড়িটিকেই একটি শহর বলা চলে। তবে এগুলি শুধুই রাজপরিবারের সদস্যদের জন্য উপভোগ্য।

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...