Saturday, March 21, 2026

সারাদেশ দেখল বিজেপির গুন্ডাগিরি! নবান্ন অভিযানকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

নবান্ন অভিযানের নামে মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াল বিজেপি। পুলিশ থেকে শাসকদলের নেতা- বিজেপির নেতা-কর্মীদের মারের হাত থেকে কেউই রেহাই পেলেন না। বিভিন্ন জায়গায় অবরোধের ফলে দিনভর নাকাল হতে হল সাধারণ মানুষকে। নবান্ন অভিযানের নামে বিজেপির এই ‘গুন্ডাগিরির’ তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক লেখেন,

“আজ শুধু রাজ্য নয়, সারাদেশ দেখল বিজেপির গুন্ডারা এই শহরের কী দশা করতে পারে। এই যদি অবস্থা হয় তাহলে ভেবে দেখুন এরা ক্ষমতায় এলে কী করবে!
বিজেপিকে প্রত্যাখান করায় বাংলার মানুষকে ধন্যবাদ।
এবার  সময়ে এসেছে, সারাদেশ এদের প্রত্যাখান করুক।”

পুলিশের তৎপরতায় নবান্ন অভিযান ভেস্তে গেলেও পুলিশ কর্মী থেকে আধিকারিকদের প্রবল মারধর করার অভিযাগে উঠেছে বিজেপি বিরুদ্ধে। লাঠির আঘাতে ASP দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙেছে। আহত কমপক্ষে ৪০ পুলিস কর্মী। পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল উড়ে গিয়েছে। কোথাও পুলিশকে লাঠি হাতে তাড়া করেছেন বিজেপি কর্মীরা। তমলুকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেছেন বিজেপির নেতা-কর্মীরা। এনিয়ে টুইটারে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে নিশানা করে অভিষেক লেখেন, বিজেপি নেতা-কর্মীরা আসলে কী সেটা সারা দেশের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। বাংলায় এই বিজেপির জায়গা হয়নি। এবার দেশ থেকেও তাদের প্রত্যাখ্যানের ডাক দিয়েছেন অভিষেক।


 

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...