Wednesday, June 3, 2026

Nabanna: পুজো শেষ হতেই অনুদানের হিসেব চাইল নবান্ন

Date:

Share post:

রাজ্যের প্রায় ৪১ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, রাজ্য সরকারের দেওয়া অনুদানের অর্থ কোন খাতে খরচ করতে হবে, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার সেই টাকা কী খাতে, কীভাবে খরচ হয়েছে তা জানতে তৎপর হল নবান্ন (Nabanna)।

এবছর প্রত্যেকটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্যের প্রায় ৪১ হাজার পুজো কমিটিকে এই অনুদান দিয়েছে সরকার। পুজো কমিটিগুলির প্রতি নবান্নের নির্দেশ, খরচের হিসাব দেখাতে উপযুক্ত বিল, ভাউচার ও শংসাপত্র জমা দিতে হবে আগামী তিনদিনের মধ্যে। জানা গিয়েছে, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, নিরাপত্তা প্রচার, মহিলাদের ক্ষমতায়নের মতোন সামাজিক কাজে টাকা খরচ করতে এই অনুদান। তাই ঠিক কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে, তা জানাতে বলা হয়েছে। রাজ্যের অনুদানের টাকা যদি ক্লাব বা পুজো কমিটিগুলি স্থানীয় কোনও উন্নয়নের কাজে ব্যাবহার করে থাকে, তাও জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার ৩,০০০ পুজো এবং রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন মোট ৩৫টি জেলা ও কমিশনারেট এলাকার ৩৭ হাজার ২৮টি পুজোর জন্য মোট ২৪০ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রাজ্য অর্থ দফতর সূত্রের খবর, পুজো কমিটিগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে দেওয়া হয়েছিল দু’টি পৃথক ‘মেমো’র মাধ্যমে। রাজ্য পুলিশকে ২২২ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকা এবং কলকাতা পুলিশকে ১৮ কোটি দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলির হাতে অনুদান তুলে দেওয়ার জন্য।

আরও পড়ুন- বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীতে থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যজুড়ে বিজয়া পালন কর্মসূচি তৃণমূলের

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...