Monday, April 6, 2026

কাজে এল না রাহুলের ৭৪, দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচে হার ভারতের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। আর বিশ্বকাপে নামার আগে চারটি প্রস্ততি ম‍্যাচ খেলবে ভারতীয় দল (India)। তার মধ‍্যে বৃহস্পতিবার ছিল দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচে মুখ থুবরে পড়ল ভারতীয় দল। এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখল রোহিত শর্মা, কে এল রাহুলরা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হারল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও যুজবেন্দ্র চ‍্যাহালকে বিশ্রাম দেওয়া হয়। আগের ম্যাচেও বিশ্রামে ছিলেন কোহলি। ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ভারতের হয়ে তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দুই উইকেট নেন হর্ষল প‍্যাটেল। একটি উইকেট নেন অর্শদীপ সিং।

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। একাই লড়লেন কে এল রাহুল। কিন্তু ম্যাচ জেতাতে পারলেন না তিনি। ৭৪ রান করেন রাহুল। ৯ রান করেন ঋষভ পন্থ। ১৭ রান করেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে ভারত।

আরও পড়ুন:এশিয়া কাপের ফাইনালে উঠে কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...