Thursday, April 2, 2026

কলকাতায় গণপ্রজাতন্ত্রী চিনের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদযাপন

Date:

Share post:

কলকাতায় চিনের কনস্যুলেট জেনারেল এ রাজ্যে চিনের প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। কলকাতায় চিনা কনসাল জেনারেল ঝা লিউ, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি অনুরাগ শ্রীবাস্তব (আইএএস), ললিত কলা একাডেমির প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ কুমার চক্রবতী, বিজু জনতা দলের সাধারণ সম্পাদক প্রিয়দর্শী মিশ্র, ভারতের প্রাক্তন ক্রীড়া কর্তৃপক্ষ পূর্ব ও উত্তর-পূর্বের ডিরেক্টর মনমীত সিং গোইন্দি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখেন্দুশেখর রায়, জহর রায়, মারিয়া ফার্নান্দেজ, মুহাম্মদ নাদিমুল হক। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি উষ্ণ, বন্ধুত্বপূর্ণ পরিবেশে তৈরি হয়।

ঝা লিউ বলেন, ৭৩ বছর আগে গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠার পর থেকে, চিনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চিনা জনগণ কঠোর প্রচেষ্টা চালিয়েছে। তারাএমন একটি উন্নয়নের পথ খুঁজে বের করার জন্য সংগ্রাম করেছে যা চিনের জাতীয়তার জন্য শ্রেষ্ঠ। আজকের চিনে জনগণের বিশ্বাস আছে, জাতির আশা আছে এবং দেশের শক্তিআছে। তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা।এমন একটি সংকটপূর্ণ মুহূর্তে এটি অনুষ্ঠিত হচ্ছে যখন সমগ্র দল এবং সমস্ত জাতিগোষ্ঠীর জনগণ সর্বাত্বকভাবে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার জন্য নতুনভাবে যাত্রা শুরু করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে, কলকাতা চাইনিজ লায়ন ড্যাস টিম একটি চমৎকার ঐতিহ্যবাহী চিনা সিংহ নৃত্য পরিবেশন করে। অভ্যর্থনাকালে চিনের উন্নয়ন সাফল্য, সুন্দর দৃশ্য এবং অন্যান্য বিষয়ের প্রচারমূলক ভিডিও সম্প্রচার করা হয়।চিন ও ভারতের মধ্যে বন্ধুতৃপূর্ণ আদান-প্রদানের পাশাপাশি সিপিসি প্রতিষ্ঠার শতাবার্ষিকীর জন্য সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যের একটি সিরিজ উপহার দেওয়া হয়।

Related articles

ইংরেজবাজারের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...