Saturday, June 27, 2026

টি-২০ সিরিজে রোহিত-বিরাটকে না রাখা নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কর

Date:

Share post:

টি-২০ সিরিজে রোহিত শর্মা-বিরাট কোহলিকে না রাখা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। পরপর টি-২০ সিরিজে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে বিরাট-রোহিতকে। টি-২০ দলে এই দুই তারকার অনুপস্থিতিতে, ক্রিকেট মহলে জল্পনা চালু হয়ে গিয়েছে, তাহলে কি টি-২০ দলে আর ভাবা হচ্ছে না দুই তারকাকে? আর এবার সেই নিয়ে মুখ খুললেন গাভাস্কর। এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, নতুন যাঁরা নির্বাচক কমিটিতে ঢুকেছেন তাঁরা তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষপাতী।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” পরের বিশ্বকাপ ২০২৪-এ। পরের বছর। আর নতুন যাঁরা নির্বাচক কমিটিতে ঢুকেছেন তাঁরা তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষপাতী। এর অর্থ এই নয় যে বিরাট-রোহিতের জন্য টি-২০-র দরজা এখনই বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৩-এ ওঁরা যদি দারুণ পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ওঁদের দলে রাখতে হবে।”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,”তাছাড়া অন্য ফ্যাক্টর হল, সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। বড় এই সিরিজের আগে বিরাট-রোহিতদের বিশ্রামে রাখা হয়েছে, যাতে ওঁরা এই সিরিজে তরতাজা হয়ে নামতে পারে। এতে দলই উপকৃত হবে।”

গত টি-২০ বিশ্বকাপে ভারতের হারের পর থেকেই দল নিয়ে কাঁটাছেড়া করছে বিসিসিআই। টি-২০ বিশ্বকাপের পর পরপর টি-২০ সিরিজের স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে দুই মহাতারকাকে। এমনকি ঘরের মাঠে আসন্ন কিউইদের বিপক্ষেও টি-২০ সিরিজেও জায়গা হয়নি দুজনের।


 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...