Friday, March 27, 2026

উপহার পাওয়া বিদেশি শার্টের টান কেতুগ্রামে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক!

Date:

Share post:

প্যারিসের এক প্রদর্শনী থেকে ডিজাইনার শার্ট উপহার পেয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। আর তারই উৎস সন্ধানে তিনি জানতে পারেন সেটা তৈরি হয়েছে তাঁরই স্বদেশে অর্থাৎ বাংলায়। সেই তাঁতশিল্পের টানেই পূর্ব বর্ধমানের (East Bardhwan) কেতুগ্রাম থানার বেণীনগর গ্রামে পৌঁছে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ। সঙ্গে চিত্র পরিচালক রাণু ঘোষ (Ranu Ghosh), ফ্যাশন ডিজাইনার সুকেট ধীর, এবং ফ্রান্সের বাসিন্দা ইলাস্ট্রেটর সেইন অলিভিয়া। বাংলার তাঁতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছেন বলে জানান অভিজিৎ।

বাংলার তাঁত বস্ত্রের বিশ্বজোড়া খ্যাতি। বাংলার তাঁত শিল্পীদের কাজ স্বচক্ষে দেখতে শিল্পীদের ডেরায় পৌঁছে যান অভিজিৎ বিনায়ক ও তাঁর সঙ্গীরা। বেণীনগর গ্রামের তাঁতশিল্পীদের বাড়ি বাড়ি ঘুরে কী ভাবে তাঁর বস্ত্র তৈরি হয় তা খুঁটিয়ে দেখেন সবাই। এমনকী, যে কাঠের যন্ত্রের মাধ্যমে তাঁত তৈরি হয়, তাও খুঁটিয়ে দেখেন বিদেশী অতিথিরা। তাঁতশিল্পীদের সঙ্গে কথা বলে জেনে নেন তাঁদের সুখ-দুঃখের রোজনামচা।

কেতুগ্রামের বেণীনগরের বেশিরভাগ মানুষের পেশাই তাঁত বোনা। স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁদের গ্রামে শিল্পীদের তৈরি তাঁতের কাপড় কেনেন দিল্লির এক ফ্যাশন ডিজাইনার। সেই সমস্ত পোশাক প্যারিসে একটি প্রদর্শনীতে নিয়ে যান তিনি। সেখান থেকে একটি শার্ট অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেন তিনি। সেই শার্টটি খুব মনে ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদের। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন জামার কাপড়টি তাঁরই স্বদেশের। অর্থাৎ এই বাংলার, কেতুগ্রামের বেণীনগরে তৈরি। এরপরই এখানে আসার ইচ্ছে প্রকাশ করেন অভিজিৎ।

তবে, এই প্রথম নয়, এর আগে গত বছর নভেম্বর মাসেও বেণীনগর গ্রামে আসেন অর্থনীতিবিদ। মঙ্গলবার, সকালে চারজনকে সঙ্গে নিয়ে ফের বেণীনগর গ্রামে আসেন তিনি। গ্রামের এক তাঁতির বাড়িতেই তাঁদের মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। “আমি বাংলার তাঁতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেষ্টা করছি“- ফিরে যাওয়ার আগে এই প্রতিশ্রুতি দেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...